দ্বাদশ শ্রেণী ইতিহাস তৃতীয় সেমিস্টার, তৃতীয় অধ্যায় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন প্রশ্ন উত্তর | Class 12, 3rd semester History, Third Chapter
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন নিয়ে। আশাকরি তোমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এই আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে দ্বাদশ শ্রেণীর, তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। Class 12 Semester 3 History Chapter 3 MCQ Question Answer WBCHSE, এর পরেও তোমাদের এই আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । WBBSE এবং WBCHSE এর সকল বিষয় যেমন Bengali, English, History, Geography, Mathematics, Physical Science, Life Science, History, Philosophy, Education, History, Environmental Science, Sanskrit এর সহজ সমাধান ও সাজেশন এই ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি তে তোমরা পেয়ে যাবে।
দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার তৃতীয় অধ্যায় “আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন” mcq (WBCHSE Class 12 3rd Semester History MCQ)
তৃতীয় অধ্যায়: আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন।
[এই অধ্যায় থেকে সাতটি প্রশ্ন পরীক্ষায় আসবে (১x৭)০৭]
তৃতীয় অধ্যায়: আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন – MCQ
১. ‘দিওয়ান-ই-আসর’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মহম্মদ কুলি কুতুব শাহ
(খ) মামুদ গাঁওয়ান
(গ) মালিক অম্বর
(ঘ) ইউসুফ আদিল শাহ
সঠিক উত্তর: (খ) মামুদ গাঁওয়ান
২. হায়দরাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন?
(ক) ঔরঙ্গজেব
(খ) শাহজাহান
(গ) মহম্মদ কুলি কুতুব শাহ
(ঘ) মালিক আহমদ নিজাম শাহ
সঠিক উত্তর: (গ) মহম্মদ কুলি কুতুব শাহ
৩. বাহমনি রাজ্য ভেঙে প্রথম স্বাধীনতা ঘোষণা করে কোন রাজ্য?
(ক) বিজাপুর
(খ) গোলকোন্ডা
(গ) আহমদনগর
(ঘ) বেরার
সঠিক উত্তর: (গ) আহমদনগর
৪. আহমদনগরের কোন শাসক বেরার দখল করেন এবং কবে?
(ক) মালিক আহমদ নিজাম শাহ, ১৫৬৫ খ্রিস্টাব্দে
(খ) মুর্তাজা নিজাম শাহ, ১৫৭৪ খ্রিস্টাব্দে
(গ) চাঁদবিবি, ১৫৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) বুরহান নিজাম শাহ, ১৫৮০ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ) মুর্তাজা নিজাম শাহ, ১৫৭৪ খ্রিস্টাব্দে
৫. গোলকোন্ডা দখল করে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন কে ও কবে?
(ক) শাহজাহান, ১৬৩৬ খ্রিস্টাব্দে
(খ) ঔরঙ্গজেব, ১৬৮৭ খ্রিস্টাব্দে
(গ) মহম্মদ আদিল শাহ, ১৬৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) মালিক অম্বর, ১৬০০ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ) ঔরঙ্গজেব, ১৬৮৭ খ্রিস্টাব্দে
৬. আহমদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন কে?
(ক) ঔরঙ্গজেব
(খ) শাহজাহান
(গ) মুরাদ
(ঘ) আকবর
সঠিক উত্তর: (খ) শাহজাহান
৭. বাহমনি সুলতানরা কোন দেশের সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলেন?
(ক) তুর্কি
(খ) মুঘল
(গ) পারস্য
(ঘ) আরব
সঠিক উত্তর: (গ) পারস্য
৮. গোলগম্বুজ কার শাসনকালে নির্মিত হয়?
(ক) ইউসুফ আদিল শাহ
(খ) মহম্মদ আদিল শাহ
(গ) কুলি কুতুব উল মূলক
(ঘ) তাজউদ্দিন ফিরোজ শাহ
সঠিক উত্তর: (খ) মহম্মদ আদিল শাহ
৯. ঔরঙ্গজেব বিজাপুর রাজ্য মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন কবে?
(ক) ১৬৩৬ খ্রিস্টাব্দে
(খ) ১৬৮৬ খ্রিস্টাব্দে
(গ) ১৫৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬৮৭ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ) ১৬৮৬ খ্রিস্টাব্দে
১০. শাহজাদা মুরাদের নেতৃত্বে আহমদনগর আক্রমণ করা হয় কবে?
(ক) ১৫৭৪ খ্রিস্টাব্দে
(খ) ১৫৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৬০০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬৩৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ) ১৫৯৫ খ্রিস্টাব্দে
১১. দাক্ষিণাত্যে প্রতিপত্তিশালী তিনটি রাজ্য কোনগুলি?
(ক) আহমদনগর, গোলকোন্ডা, বিজাপুর
(খ) বিজয়নগর, দৌলতাবাদ, বেরার
(গ) গুলবর্গা, বিদর, আহমদনগর
(ঘ) হায়দরাবাদ, বিজাপুর, গোলকোন্ডা
সঠিক উত্তর: (ক) আহমদনগর, গোলকোন্ডা, বিজাপুর
১২. বিজাপুরে আদিলশাহি শাসনের সূচনা করেন কে?
(ক) মহম্মদ আদিল শাহ
(খ) ইউসুফ আদিল শাহ
(গ) মালিক অম্বর
(ঘ) কুলি কুতুব উল মূলক
সঠিক উত্তর: (খ) ইউসুফ আদিল শাহ
১৩. বাহমনি আমলে কাদিরিয়া সম্প্রদায়ের কেন্দ্র কোথায় ছিল?
(ক) গুলবর্গা
(খ) বিদর
(গ) দৌলতাবাদ
(ঘ) হায়দরাবাদ
সঠিক উত্তর: (খ) বিদর
১৪. আহমদনগরে নিজামশাহি শাসনের প্রতিষ্ঠাতা কে?
(ক) মালিক অম্বর
(খ) চাঁদবিবি
(গ) মালিক আহমদ নিজাম শাহ
(ঘ) বুরহান নিজাম শাহ
সঠিক উত্তর: (গ) মালিক আহমদ নিজাম শাহ
১৫. আহমদনগরের প্রধানমন্ত্রী হিসেবে কৃতিত্বের পরিচয় দেন কে?
(ক) মালিক আহমদ নিজাম শাহ
(খ) মালিক অম্বর
(গ) মুর্তাজা নিজাম শাহ
(ঘ) চাঁদবিবি
সঠিক উত্তর: (খ) মালিক অম্বর
১৬. প্রথম বুরহান নিজাম শাহ সিংহাসনে আরোহণ করেন কার পরে?
(ক) মুর্তাজা নিজাম শাহ
(খ) মালিক আহমদ নিজাম শাহ
(গ) চাঁদবিবি
(ঘ) মালিক অম্বর
সঠিক উত্তর: (খ) মালিক আহমদ নিজাম শাহ
১৭. বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা ছিলেন কে?
(ক) মালিক অম্বর
(খ) চাঁদবিবি
(গ) মুর্তাজা নিজাম শাহ
(ঘ) মহম্মদ কুলি কুতুব শাহ
সঠিক উত্তর: (খ) চাঁদবিবি
১৮. আহমদনগর মুঘল করদ রাজ্যে পরিণত হয় কবে?
(ক) ১৫৭৪ খ্রিস্টাব্দে
(খ) ১৫৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৬০০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬৩৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ) ১৬০০ খ্রিস্টাব্দে
১৯. গোলকোন্ডায় স্বাধীন রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
(ক) মহম্মদ কুলি কুতুব শাহ
(খ) কুলি কুতুব উল মূলক
(গ) ইউসুফ আদিল শাহ
(ঘ) মালিক অম্বর
সঠিক উত্তর: (খ) কুলি কুতুব উল মূলক
২০. চারমিনার নির্মাতা কে ছিলেন?
(ক) ঔরঙ্গজেব
(খ) মহম্মদ কুলি কুতুব শাহ
(গ) শাহজাহান
(ঘ) মালিক আহমদ নিজাম শাহ
সঠিক উত্তর: (খ) মহম্মদ কুলি কুতুব শাহ
২১. বিদরকে ‘সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে কে প্রশংসা করেন?
(ক) মামুদ গাঁওয়ান
(খ) নিকিতিন
(গ) তাজউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) প্রথম মহম্মদ শাহ
সঠিক উত্তর: (খ) নিকিতিন
২২. বিদরের প্রথম শাহ উপাধি গ্রহণকারী কে ছিলেন?
(ক) প্রথম আলি বারিদ শাহ
(খ) মামুদ গাঁওয়ান
(গ) তাজউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) ইউসুফ আদিল শাহ
সঠিক উত্তর: (ক) প্রথম আলি বারিদ শাহ
২৩. বাহমনি শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে কে ছিলেন?
(ক) তরফদার
(খ) সুলতান
(গ) ওয়াজির
(ঘ) কোতোয়াল
সঠিক উত্তর: (খ) সুলতান
২৪. বাহমনি রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ) চারটি
২৫. টোডরমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক কাকে মনে করা হয়?
(ক) মালিক অম্বর
(খ) মামুদ গাঁওয়ান
(গ) ইউসুফ আদিল শাহ
(ঘ) তাজউদ্দিন ফিরোজ শাহ
সঠিক উত্তর: (খ) মামুদ গাঁওয়ান
২৬. বাহমনি প্রদেশগুলিতে কে নিযুক্ত থাকতেন?
(ক) সুলতান
(খ) তরফদার
(গ) ওয়াজির
(ঘ) কোতোয়াল
সঠিক উত্তর: (খ) তরফদার
২৭. বাহমনি রাজ্য কত বছর স্থায়ী ছিল?
(ক) প্রায় ১৫০ বছর
(খ) প্রায় ১৭৫ বছর
(গ) প্রায় ২০০ বছর
(ঘ) প্রায় ১২৫ বছর
সঠিক উত্তর: (খ) প্রায় ১৭৫ বছর
২৮. গুলবর্গার জামা মসজিদ নির্মাণ করেন কে?
(ক) মহম্মদ আদিল শাহ
(খ) প্রথম মহম্মদ শাহ
(গ) তাজউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) মামুদ গাঁওয়ান
সঠিক উত্তর: (খ) প্রথম মহম্মদ শাহ
২৯. তরফদারদের বদলির ব্যবস্থা করেন কে?
(ক) মালিক অম্বর
(খ) মামুদ গাঁওয়ান
(গ) ইউসুফ আদিল শাহ
(ঘ) কুলি কুতুব উল মূলক
সঠিক উত্তর: (খ) মামুদ গাঁওয়ান
৩০. বাহমনি রাজ্যের বাহিনীর প্রধান কে ছিলেন?
(ক) তরফদার
(খ) সুলতান
(গ) ওয়াজির
(ঘ) কোতোয়াল
সঠিক উত্তর: (খ) সুলতান
৩১. সৈন্যবিভাগের অধিনায়কের পদবী কী ছিল?
(ক) খাস-ই-খেল
(খ) ওয়াজির-ই-কুল
(গ) আমির-ই-জুমলা
(ঘ) সদর-ই-জাহান
সঠিক উত্তর: (ক) খাস-ই-খেল
৩২. বাহমনি শাসনব্যবস্থার সর্বনিম্ন একক কী ছিল?
(ক) তরফ
(খ) গ্রাম
(গ) প্রদেশ
(ঘ) দুর্গ
সঠিক উত্তর: (খ) গ্রাম
৩৩. বিচার বিভাগে উৎকোচ গ্রহণকারীদের কঠোর শাস্তির বিধান কে করেন?
(ক) মালিক অম্বর
(খ) মামুদ গাঁওয়ান
(গ) তাজউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) প্রথম মহম্মদ শাহ
সঠিক উত্তর: (খ) মামুদ গাঁওয়ান
৩৪. বাহমনি রাজ্যে দিল্লি সুলতানির নায়েব সুলতানের সমতুল্য কে ছিলেন?
(ক) মালিক আহমদ নিজাম শাহ
(খ) মামুদ গাঁওয়ান
(গ) ভকিল-উস-সুলতান
(ঘ) ওয়াজির-ই-কুল
সঠিক উত্তর: (গ) ভকিল-উস-সুলতান
৩৫. ভকিল-উস-সুলতান কোন পদের সমতুল্য ছিলেন?
(ক) দিল্লি সুলতানির নায়েব সুলতান
(খ) ওয়াজির-ই-কুল
(গ) আমির-ই-জুমলা
(ঘ) সদর-ই-জাহান
সঠিক উত্তর: (ক) দিল্লি সুলতানির নায়েব সুলতান
৩৬. ওয়াজির-ই-কুল পদটির দায়িত্ব কী ছিল?
(ক) অর্থবিভাগের প্রধান
(খ) প্রধানমন্ত্রী
(গ) বিচার বিভাগের প্রধান
(ঘ) সৈন্যবিভাগের প্রধান
সঠিক উত্তর: (খ) প্রধানমন্ত্রী
৩৭. বাহমনি রাজ্যের আমির-ই-জুমলা পদটি কোন বিভাগের প্রধান ছিলেন?
(ক) বিচার বিভাগ
(খ) অর্থবিভাগ
(গ) সৈন্যবিভাগ
(ঘ) পুলিশ বিভাগ
সঠিক উত্তর: (খ) অর্থবিভাগ
৩৮. ওয়াজির পদে কে ছিলেন?
(ক) প্রধানমন্ত্রী
(খ) অর্থবিভাগের ডেপুটি প্রধান
(গ) বিচার বিভাগের প্রধান
(ঘ) সৈন্যবিভাগের প্রধান
সঠিক উত্তর: (খ) অর্থবিভাগের ডেপুটি প্রধান
৩৯. বৈদেশিক ও রাজদরবারের কাজ দেখাশোনা করতেন কে?
(ক) সদর-ই-জাহান
(খ) ওয়াজির আশরাফ
(গ) আমির-ই-জুমলা
(ঘ) খাস-ই-খেল
সঠিক উত্তর: (খ) ওয়াজির আশরাফ
৪০. বিচার ও ধর্মীয় বিষয়ের প্রধান কে ছিলেন?
(ক) ওয়াজির-ই-কুল
(খ) সদর-ই-জাহান
(গ) কোতোয়াল
(ঘ) আমির-ই-জুমলা
সঠিক উত্তর: (খ) সদর-ই-জাহান
৪১. কোতোয়াল কোন বিভাগের প্রধান ছিলেন?
(ক) সৈন্যবিভাগ
(খ) পুলিশ বিভাগ
(গ) অর্থবিভাগ
(ঘ) বিচার বিভাগ
সঠিক উত্তর: (খ) পুলিশ বিভাগ
৪২. পর্যটক নিকিতিন কোন শাসকের আমলে বিদর ভ্রমণ করেন?
(ক) প্রথম মহম্মদ শাহ
(খ) তৃতীয় মহম্মদ শাহ
(গ) তাজউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) মামুদ গাঁওয়ান
সঠিক উত্তর: (খ) তৃতীয় মহম্মদ শাহ
৪৩. জায়গিরদাররা কার কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন?
(ক) তরফদার
(খ) সুলতান
(গ) ওয়াজির
(ঘ) কোতোয়াল
সঠিক উত্তর: (খ) সুলতান
৪৪. দৌলতাবাদের মানমন্দির নির্মাণে উদ্যোগী হন কে?
(ক) মামুদ গাঁওয়ান
(খ) তাজউদ্দিন ফিরোজ শাহ
(গ) প্রথম মহম্মদ শাহ
(ঘ) ইউসুফ আদিল শাহ
সঠিক উত্তর: (খ) তাজউদ্দিন ফিরোজ শাহ
৪৫. বাহমনি রাজ্যে প্রধান বাণিজ্যিক ফসল কী ছিল?
(ক) গম ও ধান
(খ) আখ ও তুলো
(গ) তামাক ও মশলা
(ঘ) তিল ও সরিষা
সঠিক উত্তর: (খ) আখ ও তুলো
৪৬. বাহমনি রাজ্যের প্রধান আয় কোন উৎস থেকে আসত?
(ক) বাণিজ্য কর
(খ) ভূমিরাজস্ব
(গ) যুদ্ধলব্ধ সম্পদ
(ঘ) খনিজ সম্পদ
সঠিক উত্তর: (খ) ভূমিরাজস্ব
৪৭. ফিরোজ শাহ কোন সুফি সন্তের ভক্ত ছিলেন?
(ক) নিজামউদ্দিন আউলিয়া
(খ) গৈসুਸু দরাজ
(গ) মঈনউদ্দিন চিশতি
(ঘ) বখতিয়ার কলি
সঠিক উত্তর: (খ) গৈসু দরাজ
৪৮. ‘রিয়াজ উল ইনসা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মহম্মদ কুলি কুতুব শাহ
(খ) মামুদ গাঁওয়ান
(গ) মালিক অম্বর
(ঘ) তাজউদ্দিন ফিরোজ শাহ
সঠিক উত্তর: (খ) মামুদ গাঁওয়ান
৪৯. বিদরে সুবিশাল মাদ্রাসা নির্মাণ করেন কে?
(ক) প্রথম মহম্মদ শাহ
(খ) মামুদ গাঁওয়ান
(গ) তাজউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) ইউসুফ আদিল শাহ
সঠিক উত্তর: (খ) মামুদ গাঁওয়ান
৫০. টোডরমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক কাকে মনে করা হয়?
(ক) মালিক অম্বর
(খ) মামুদ গাঁওয়ান
(গ) ইউসুফ আদিল শাহ
(ঘ) তাজউদ্দিন ফিরোজ শাহ
সঠিক উত্তর: (খ) মামুদ গাঁওয়ান