এক কথায় উত্তর দাও । ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় (মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া)
প্রশ্নঃ- একটি কঠিন বিজারণধর্মী মৌলের উদাহরণ দাও।
উত্তর:- সোডিয়াম।
প্রশ্নঃ- একটি অম্লধর্মী বিজারকের নাম লেখো।
উত্তর:- ফরমিক অ্যাসিড।
প্রশ্নঃ- গ্যালভানাইজেশন কাকে বলে?
উত্তর:- তড়িবিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর জিংকের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে।
প্রশ্নঃ- যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারিত হয় তাকে কী বলে?
উত্তর:- বিজারণ।
প্রশ্নঃ- একটি গ্যাসীয় মৌলের নাম লেখো যা জারণধর্মী।
উত্তর:- ক্লোরিন।
প্রশ্নঃ- একটি গ্যাসীয় বিজারকের নাম লেখো।
উত্তর:- অ্যামোনিয়া।
প্রশ্নঃ- একটি তরল বিজারকের নাম লেখো।
উত্তর:- পারদ।
প্রশ্নঃ- তাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটার একটি উদাহরণ দাও।
উত্তর:- জলযুক্ত কিউপ্রাস নাইট্রেটের নীল ক্রিস্টালকে উত্তপ্ত করলে নীল ক্রিস্টাল কালো গুঁড়োয় পরিণত হয় ও বাদামি বর্ণের ধোঁয়া নির্গত হয়।
প্রশ্নঃ- কোনো রাসায়নিক বিক্রিয়ার শুরুতে কী প্রয়োজন হয়?
উত্তর:- শক্তি।
প্রশ্নঃ- রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবকের ভূমিকা কী?
উত্তর:- দ্রাবকের অণুগুলি যখন বিক্রিয়কের অণু বা আয়নকে আলাদা করে ফেলে তখন বিক্রিয়া শুরু হয়।
প্রশ্নঃ- অনুঘটক সবসময় সূক্ষ্ম গুঁড়ো হিসেবে ব্যবহার করতে হয় কেন?
উত্তর:- অনুঘটক সূক্ষ্মভাবে গুঁড়ো করলে তার ক্ষেত্রফল বাড়ে। অনুঘটকের কাজও তাড়াতাড়ি ঘটে।
প্রশ্নঃ- উৎসেচক কোন্ প্রকারের অনুঘটক?
উত্তর:- উৎসেচক একটি জৈব অনুঘটক।
প্রশ্নঃ- আলুতে কোন্ এনজাইম থাকে?
উত্তর:- ক্যাটালেজ এনজাইম থাকে।
প্রশ্নঃ- মেটে বা লিভারে কোন্ এনজাইম থাকে?
উত্তর:- ক্যাটালেজ এনজাইম থাকে।
প্রশ্নঃ- রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলিকে কী বলে?
উত্তর:- বিক্রিয়াজাত পদার্থ বা বিক্রিয়ালব্ধ পদার্থ।
প্রশ্নঃ- 2Mg + O2 → 2MgO বিক্রিয়ায় বিকারক কোনগুলি?
উত্তর:- Mg এবং O, বিকারক।
প্রশ্নঃ- .2KClO3 → 2KCI + 3O, বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ কোনগুলি
উত্তর:- KCI এবং O, বিক্রিয়াজাত পদার্থ।
প্রশ্নঃ- ঘনিষ্ঠ সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়া ঘটার একটি উদাহরণ দাও।
উত্তর:- চুনে জল মেশালে চুন ফুটতে থাকে ও কলিচুন উৎপন্ন হয়। CaO + H2O → Ca(OH)2
প্রশ্নঃ- অড়হর ডাল ও তরমুজের বীজে কোন্ এনজাইম থাকে?
উত্তর:- ইউরিয়েজ এনজাইম থাকে।
প্রশ্নঃ- কোন্ জৈব অনুঘটক ইউরিয়া ও জলের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে?
উত্তর:- ইউরিয়েজ নামক এনজাইম।
প্রশ্নঃ- কোন্ জৈব অনুঘটক হাইড্রোজেন পারক্সাইডের বিয়োজন দ্রুত ঘটায়?
উত্তর:- ক্যাটালেজ নামক এনজাইম।