WBBSE & WBCHSE পর্ষদ (Class 5–12): সম্পূর্ণ ফ্রি বাংলা নোটস, সাজেশন ও প্রশ্নোত্তর PDF
WBBSE NOTE Logo
WBBSE NOTE
WBBSE & WBCHSE Portal • Class 5–12
মেনু
Logo WBBSE NOTE
Class 5 to 12 • WBBSE & WBCHSE Menu
✕

আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ – অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় । Class 12 3rd semester Political Science Second Chapter WBCHSE

শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ নিয়ে। আশাকরি তোমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এই আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে দ্বাদশ শ্রেণীর, তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । WBBSE এবং WBCHSE এর সকল বিষয় যেমন Bengali, English, History, Geogrpahy, Mathematics, Physical Science, Life Science, Political Science, Philosphy, Education, Nutrition, Environmental Science, Sanskrit এর সহজ সমাধান ও সাজেশন এই ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি তে তোমরা পেয়ে যাবে।

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় “আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ” mcq

১। কত খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন আমেরিকার সিনেটে ‘ওয়ার্ল্ড লিগ ফর পিস’ সম্বন্ধে ভাষণ দিয়েছিলেন?

(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯১২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

২। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা প্রতিষ্ঠানটি হল-

(ক) জাতিসংঘ

(খ) জাতিপুঞ্জ

(গ) রেড ক্রস

(ঘ) ইউনিসেফ

উত্তর: (ক) জাতিসংঘ

৩। ‘League of Nation’ প্রতিষ্ঠিত হয়-

(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯২১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৯২০ খ্রিস্টাব্দে

৪। জাতিসংঘ গঠিত হয়েছিল-

(ক) ওয়াশিংটন সম্মেলনে

(খ) প্যারিস সম্মেলনে

(গ) ইয়াল্টা সম্মেলনে

(ঘ) জেনেভা সম্মেলনে

উত্তর: (খ) প্যারিস সম্মেলনে

৫। প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়-

(ক) ১৯২২ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৯১৯ খ্রিস্টাব্দে

৬। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল-

(ক) অছি পরিষদ

(খ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

(গ) নিরাপত্তা পরিষদ

(ঘ) জাতিসংঘ

উত্তর: (ঘ) জাতিসংঘ

৭। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হল-

(ক) সম্মিলিত জাতিপুঞ্জ

(খ) আন্তর্জাতিক বিচারালয়

(গ) সাধারণ সভা

(ঘ) জাতিসংঘ বা লিগ অফ নেশনস্

উত্তর: (ঘ) জাতিসংঘ বা লিগ অফ নেশনস্

৮। জাতিসংঘের সদর দফতর ক, কোথায় অবস্থিত ছিল?

(ক) নিউ ইয়র্ক

(খ) লন্ডন

(গ) জেনেভা

(ঘ) দিল্লি

উত্তর: (গ) জেনেভা

৯। কত খ্রিস্টাব্দে ‘United Nations International Children’s Emergency Fund’ নামটি পরিবর্তন হয়ে United Nations Children’s Fund হয়?

(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৫১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

উত্তর: (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

১০। UNICEF -এর প্রশাসনিক পরিষদের সদস্যদের নির্বাচন করে-

(ক) সাধারণ সভা

(খ) মহাসচিব

(গ) নিরাপত্তা পরিষদ

(ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

উত্তর: (ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

১১। UNICEF -এর সদস্যগণকে নির্বাচন করার ক্ষেত্রে আর্থসামাজিক পরিষদ কটি অঞ্চলের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করে?

(ক) কেবলমাত্র পশ্চিমি দেশের

(খ) কেবলমাত্র প্রাচ্যের দেশের

(গ) বিশ্বের ৫টি অঞ্চলের

(ঘ) নিরাপত্তা পরিষদে ৫টি স্থায়ী সদস্যের

উত্তর: (গ) বিশ্বের ৫টি অঞ্চলের

১২। UNICEF-এর প্রশাসনিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন-

(ক) ১ বছরের জন্য

(খ) ২ বছরের জন্য

(গ) ৩ বছরের জন্য

(ঘ) অনির্দিষ্টকালের জন্য

উত্তর: (গ) ৩ বছরের জন্য

১৩। CRC -আইনটি গৃহীত হয়-

(ক) ১৯৮৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯৯৮ খ্রিস্টাব্দে

(গ) ১৯২০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দে

উত্তর: (ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দে

১৪। CRC -এর পুরো কথা হল-

(ক) Convention on the Rights of the Child

(খ) Covocation of the Rights of The Child

(গ) Conformation of the Rights of the Child

(ঘ) Consumption on the Rights of the Children

উত্তর: (ক) Convention on the Rights of the Child

১৫। জাতিসংঘের বিলুপ্তি ঘটে কোন্ আন্তর্জাতিক ঘটনার সূচনার পর?

(ক) প্রথম বিশ্বযুদ্ধ

(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

(গ) ঠান্ডা লড়াই

(ঘ) তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদী আন্দোলন

উত্তর: (খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

১৬। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটেছে-

(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে

উত্তর: (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

১৭। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়-

(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

(ঘ) ২০০০ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

১৮। সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে-

(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর

(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর

(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি

(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি

উত্তর: (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর

১৯। জাতিপুঞ্জের সদর দফতরটি অবস্থিত-

(ক) জেনেভাতে

(খ) ফ্রান্সে

(গ) মস্কোতে

(ঘ) নিউ ইয়র্কে

উত্তর: (ঘ) নিউ ইয়র্কে

২০। ‘United Nations’ শব্দটি কার মস্তিষ্কপ্রসূত?

(ক) রুজভেল্ট

(খ) ট্রুম্যান

(গ) মার্শাল

(ঘ) স্তালিন

উত্তর: (ক) রুজভেল্ট

২১। মিত্রশক্তিসমূহ যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার ভিত্তিকে সুদৃঢ় করার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে (১৯৪১ খ্রিস্টাব্দ) মিত্রশক্তি যে সংকল্প গ্রহণ করে তা কী নামে পরিচিত?

(ক) লন্ডন ঘোষণা

(খ) মস্কো ঘোষণা

(গ) ওয়াশিংটন ঘোষণা

(ঘ) তেহেরান ঘোষণা

উত্তর: (ক) লন্ডন ঘোষণা

২২। ‘সম্মিলিত জাতিপুঞ্জ’ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ছিল-

(ক) ওয়াশিংটন ঘোষণা

(খ) তেহেরান ঘোষণা

(গ) আটল্যান্টিক সনদ

(ঘ) ইয়াল্টা সম্মেলন

উত্তর: (গ) আটল্যান্টিক সনদ

২৩। কত খ্রিস্টাব্দে আটল্যান্টিক সনদ স্বাক্ষরিত হয়?

(ক) ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

(খ) ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট

(গ) ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ আগস্ট

(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর

উত্তর: (ক) ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

২৪। কাদের মধ্যে আটল্যান্টিক সনদ স্বাক্ষরিত হয়?

(ক) ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং চিনা প্রতিনিধি টি ভি সুঙ

(খ) মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এবং সোভিয়েত প্রতিনিধি লিটভিনভ

(গ) ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট

(ঘ) সোভিয়েত রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিন এবং মার্কিন রাষ্ট্রপতি ডেভিড ট্রুম্যান

উত্তর: (গ) ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট

২৫। আটল্যান্টিক সনদে স্বাক্ষরিত হয়-

(ক) ৪টি ধারা

(খ) ৫টি ধারা

(গ) ৬টি ধারা

(ঘ) ৮টি ধারা

উত্তর: (ঘ) ৮টি ধারা

২৬। আটল্যান্টিক সনদকে অনুমোদন করে-

(ক) ওয়াশিংটন ঘোষণা, ১৯৪২

(খ) তেহেরান ঘোষণা, ১৯৪৩

(গ) মস্কো ঘোষণা, ১৯৪১

(ঘ) লন্ডন ঘোষণা, ১৯৪০

উত্তর: (ক) ওয়াশিংটন ঘোষণা, ১৯৪২

২৭। UNICEF-এর বর্তমান উদ্দেশ্য কী?

(ক) শিশু অধিকারের দীর্ঘমেয়াদি উন্নয়নের সপক্ষে প্রচার করা

(খ) শিশুদের শিক্ষা ও নিরাপত্তাকে সুনিশ্চিত করা

(গ) শিশুদের স্বল্পমেয়াদি উন্নয়ন সুনিশ্চিত করা

(ঘ) ঠান্ডা লড়াই-এর পরবর্তী সময়ে শিশু নিরাপত্তাকে সুনিশ্চিত করা

উত্তর: (ক) শিশু অধিকারের দীর্ঘমেয়াদি উন্নয়নের সপক্ষে প্রচার করা

২৮। কত খ্রিস্টাব্দে ইউনিসেফ ইন্দিরা গান্ধি পুরস্কার লাভ করে?

(ক) ১৯৯৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৮৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৮৮ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৯৮৯ খ্রিস্টাব্দে

২৯। কত খ্রিস্টাব্দে ইউনিসেফ প্রিন্স অফ অস্ট্রিয়াস পুরস্কার লাভ করে?

(ক) ২০০২ সালে

(খ) ২০১০ সালে

(গ) ২০০৬ সালে

(ঘ) ২০১২ সালে

উত্তর: (গ) ২০০৬ সালে

৩০। কত খ্রিস্টাব্দে UNICEF কে জনকল্যানমুখী কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে?

(ক) ১৯৬৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৮৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৯৮ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৯৬৫ খ্রিস্টাব্দে

৩১। সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাকে বলা হয়-

(ক) ইউনেস্কো

(খ) এডুসাকো

(গ) ই এস এস

(ঘ) ইউনিসেফ

উত্তর: (ক) ইউনেস্কো

৩২। ইউনেস্কোর বর্তমান সদস্যসংখ্যা –

(ক) ১০৪টি

(খ) ১৪৪টি

(গ) ১৯৫টি

(ঘ) ১৫৮টি

উত্তর: (গ) ১৯৫টি

৩৩। ‘ইউনেস্কো’-র পুরো নাম হল-

(ক) United Nations Economic, Social and Cultural Organization

(খ) United Nations Educational, Scientific and Cultural Organization

(গ) United Nations Expert, Societal and Calculative Organization

(ঘ) Universal Education Spread Curriculum Organization

উত্তর: (খ) United Nations Educational, Scientific and Cultural Organization

৩৪। ইউনেস্কোর সংবিধান গৃহীত হয়-

(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৫-এর ২৪ অক্টোবর

(গ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৮-এর ১০ ডিসেম্বর

উত্তর: (গ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

৩৫। ইউনেস্কোর সদর দফতরটি অবস্থিত-

(ক) মস্কোতে

(খ) ফ্লোরেন্সে

(গ) ওয়াশিংটন ডি সি

(ঘ) প্যারিসে

উত্তর: (ঘ) প্যারিসে

৩৬। ভারত ইউনেস্কোর সদস্যপদ গ্রহণ করে-

(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৯১ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে

৩৭। ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য হল-

(ক) শিক্ষা প্রসারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান করা

(খ) শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্বশান্তি স্থাপনে সহযোগিতা করা

(গ) উভয়ই সঠিক

(ঘ) উভয়ই ভুল

উত্তর: (খ) শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্বশান্তি স্থাপনে সহযোগিতা করা

৩৮। ইউনেস্কোর কর্মদফতরের প্রথম কর্মসচিব ছিলেন-

(ক) আইনস্টাইন

(খ) নিউটন

(গ) জুলিয়াস হাক্সলি

(ঘ) মাদাম কুরি

উত্তর: (গ) জুলিয়াস হাক্সলি

৩৯। ইউনেস্কোর সদস্যপদ ত্যাগকারী দুটি দেশ হল-

(ক) ভারত ও পাকিস্তান

(খ) চিন ও উত্তর কোরিয়া

(গ) প্যালেস্তাইন ও গাজা

(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল

উত্তর: (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল

৪০। বর্তমানে ইউনেস্কোর সদস্য নয় এমন একটি দেশ হল-

(ক) ইজরায়েল

(খ) মার্কিন যুক্তরাষ্ট্র

(গ) প্যালেস্তাইন

(ঘ) উত্তর কোরিয়া

উত্তর: (ক) ইজরায়েল

৪১। ইউনেস্কোর ১৯৪ তম সদস্যরাষ্ট্র হল-

(ক) সোভিয়েত ইউনিয়ন

(খ) আর্মেনিয়া

(গ) মার্কিন যুক্তরাষ্ট্র

(ঘ) মঙ্গোলিয়া

উত্তর: (গ) মার্কিন যুক্তরাষ্ট্র

৪২। ইউনেস্কো বিশ্বব্যাপী সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে কোন্ উদ্যোগ গ্রহণ করেছে?

(ক) ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজগুলির তালিকাভুক্ত

(খ) ঐতিহ্যশালী সংস্কৃতির প্রসার

(গ) নন-ট্যাঞ্জিবল কালচারগুলির স্বীকৃতি প্রদান

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (ক) ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজগুলির তালিকাভুক্ত

৪৩। ইউনেস্কো পরিচালিত ওয়ার্ল্ড হেরিটেজ সম্মেলনটি অনুষ্ঠিত হয়-

(ক) ১৯৭২ খ্রিস্টাব্দে

(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৭৮ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৯৭২ খ্রিস্টাব্দে

৪৪। UNESCO-র সংস্থাটির জাতীয় কমিশনের সংখ্যা-

(ক) ১৫৯টি

(খ) ১৯৯টি

(গ) ১৭৮টি

(ঘ) ১৫৮টি

উত্তর: (খ) ১৯৯টি

৪৫। ইউনেস্কোর আঞ্চলিক অফিসের সংখ্যা-

(ক) ৬০টি

(খ) ৬৫টি

(গ) ৫৩টি

(ঘ) ৫৮টি

উত্তর: (গ) ৫৩টি

৪৬। ২০২৪ সালে ইউনেস্কোর World Heritage Committee-এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-

(ক) আমেরিকাতে

(খ) নিউ দিল্লিতে

(গ) রাশিয়াতে

(ঘ) চিনে

উত্তর: (খ) নিউ দিল্লিতে

৪৭। ওয়াশিংটন ঘোষণা ঘোষিত হয়-

(ক) ১৯৪২ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৯৪২ খ্রিস্টাব্দে

৪৮। ১৯৪২ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি কতগুলি রাষ্ট্রের প্রতিনিধি ওয়াশিংটনে সম্মিলিত হয়েছিলেন?

(ক) ৫টি

(খ) ২০টি

(গ) ২৬টি

(ঘ) ৩০টি

উত্তর: (গ) ২৬টি

৪৯। কোন্ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করা হয়?

(ক) ওয়াশিংটন সম্মেলনে

(খ) মস্কো ঘোষণায়

(গ) তেহেরান ঘোষণায়

(ঘ) ইয়াল্টা সম্মেলনে

উত্তর: (ক) ওয়াশিংটন সম্মেলনে

৫০। কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করেন?

(ক) চার্চিল

(খ) রুজভেল্ট

(গ) ট্রুম্যান

(ঘ) টি ভি সুঙ

উত্তর: (খ) রুজভেল্ট

৫১। কোন্ সম্মেলন ‘সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা’ নামেও পরিচিত?

(ক) তেহেরান ঘোষণা

(খ) মস্কো ঘোষণা

(গ) ওয়াশিংটন সম্মেলন

(ঘ) ইয়াল্টা সম্মেলন

উত্তর: (গ) ওয়াশিংটন সম্মেলন

৫২। মস্কো ঘোষণা কবে হয়?

(ক) ১৯৪১ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

উত্তর: (গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

৫৩। কোথায় মস্কো ঘোষণা অনুষ্ঠিত হয়েছিল?

(ক) সোভিয়েত ইউনিয়নে

(খ) মার্কিন যুক্তরাষ্ট্রে

(গ) ব্রিটেনে

(ঘ) ফ্রান্সে

উত্তর: (ক) সোভিয়েত ইউনিয়নে

৫৪। কত খ্রিস্টাব্দে তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়?

(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে ১ সেপ্টেম্বর

(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে ১৫ আগস্ট

(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে ১ ডিসেম্বর

(ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে ২১ আগস্ট

উত্তর: (গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে ১ ডিসেম্বর

৫৫। তেহেরান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) ইরানে

(খ) সৌদি আরবে

(গ) ইরাকে

(ঘ) ওমানে

উত্তর: (ক) ইরানে

৫৬। কোন্ সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা হয়?

(ক) ভার্জিনিয়া সম্মেলনে

(খ) ডাম্বারটন ওকস্ সম্মেলনে

(গ) ইয়াল্টা সম্মেলনে

(ঘ) মস্কো সম্মেলনে

উত্তর: (খ) ডাম্বারটন ওকস্ সম্মেলনে

৫৭। ‘ডাম্বারটন ওকস্’ সম্মেলন অনুষ্ঠিত হয়-

(ক) ১৯৪১ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

উত্তর: (ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

৫৮। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়-

(ক) ১৯৪৪-এর ডিসেম্বরে

(খ) ১৯৪৫-এর ফেব্রুয়ারিতে

(গ) ১৯৪৫-এর অক্টোবরে

(ঘ) ১৯৪৬-এর জানুয়ারিতে

উত্তর: (খ) ১৯৪৫-এর ফেব্রুয়ারিতে

৫৯। কোন্ সম্মেলনে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রের ভিটো প্রদান সংক্রান্ত আলোচনা হয়?

(ক) ইয়াল্টা সম্মেলনে

(খ) ভার্জিনিয়া সম্মেলনে

(গ) ডাম্বারটন ওকস্ সম্মেলনে

(ঘ) মস্কো সম্মেলনে

উত্তর: (ক) ইয়াল্টা সম্মেলনে

৬০। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল-

(ক) ডাম্বারটন ওকস্ সম্মেলনে

(খ) ইয়াল্টা সম্মেলনে

(গ) সানফ্রান্সিসকো সম্মেলনে

(ঘ) ওয়াশিংটন ঘোষণায়

উত্তর: (গ) সানফ্রান্সিসকো সম্মেলনে

৬১। সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়-

(ক) ১৯৪৩-এর অক্টোবরে

(খ) ১৯৪৩-এর নভেম্বরে

(গ) ১৯৪৪-এর আগস্টে

(ঘ) ১৯৪৫-এর এপ্রিলে

উত্তর: (ঘ) ১৯৪৫-এর এপ্রিলে

৬২। সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলেন-

(ক) ৩০টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ

(খ) ৩৫টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ

(গ) ৪০টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ

(ঘ) ৫০টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ

উত্তর: (ঘ) ৫০টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ

৬৩। কোন্ সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়?

(ক) আটল্যান্টিক ঘোষণা

(খ) মস্কো সম্মেলন

(গ) ইয়াল্টা সম্মেলন

(ঘ) এর কোনোটিই নয়

উত্তর: (ঘ) এর কোনোটিই নয়

৬৪। সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কী নামে পরিচিত-

(ক) সনদ

(খ) সংবিধান

(গ) সংবিধি

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (ক) সনদ

৬৫। জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল-

(ক) ২৬টি রাষ্ট্র

(খ) ২৮টি রাষ্ট্র

(গ) ৫১টি রাষ্ট্র

(ঘ) ৮১টি রাষ্ট্র

উত্তর: (গ) ৫১টি রাষ্ট্র

৬৬। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি-

(ক) ১১০টি

(খ) ১১১টি

(গ) ১১২টি

(ঘ) ১১৩টি

উত্তর: (ঘ) ১১৩টি

৬৭। জাতিপুঞ্জের সনদ মোট কটি প্রস্তাবনা ও অধ্যায় নিয়ে গঠিত-

(ক) একটি প্রস্তাবনা ও ১৯টি অধ্যায়

(খ) দুটি প্রস্তাবনা ও ১০টি অধ্যায়

(গ) একটি প্রস্তাবনা ও ১২টি অধ্যায়

(ঘ) দুটি প্রস্তাবনা ও ১৯টি অধ্যায়

উত্তর: (ক) একটি প্রস্তাবনা ও ১৯টি অধ্যায়

৬৮। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়-

(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

৬৯। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দফতর অবস্থিত-

(ক) জেনেভাতে

(খ) ওয়াশিংটনে

(গ) নিউ ইয়র্কে

(ঘ) হেগ-এ

উত্তর: (গ) নিউ ইয়র্কে

৭০। আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হল-

(ক) জাতিসংঘ

(খ) সম্মিলিত জাতিপুঞ্জ

(গ) সাধারণ সভা

(ঘ) সার্ক

উত্তর: (খ) সম্মিলিত জাতিপুঞ্জ

৭১। জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় বছরের কোন্ দিনটি-

(ক) ১০ জানুয়ারি

(খ) ২৪ অক্টোবর

(গ) ১০ ডিসেম্বর

(ঘ) ১৫ ফেব্রুয়ারি

উত্তর: (খ) ২৪ অক্টোবর

৭২। জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে-

(ক) ৩৯নং ধারায়

(খ) ৯৯নং ধারায়

(গ) প্রস্তাবনায়

(ঘ) ১১১নং ধারায়

উত্তর: (গ) প্রস্তাবনায়

৭৩। জাতিপুঞ্জের সনদের ১নং ধারায় বর্ণিত রয়েছে জাতিপুঞ্জের-

(ক) উদ্দেশ্য

(খ) পরিকল্পনা

(গ) নীতি

(ঘ) গঠন

উত্তর: (গ) নীতি

৭৪। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের মানবাধিকার ও স্বাধীনত প্রতিষ্ঠার কথা জাতিপুঞ্জের সনদের কোন্ ধারায় উল্লিখিত হয়েছে-

(ক) ২নং ধারায়

(খ) ১নং ধারায়

(গ) প্রস্তাবনায়

(ঘ) ১০নং ধারায়

উত্তর: (গ) প্রস্তাবনায়

৭৫। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের-

(ক) ৫৩ নং ধারায়

(খ) ৫৬ নং ধারায়

(গ) ৭৩ নং ধারায়

(ঘ) ১নং ধারায়

উত্তর: (ঘ) ১নং ধারায়

৭৬। জাতিপুঞ্জের সনদে মোট কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে-

(ক) তিনটি

(খ) চারটি

(গ) সাতটি

(ঘ) নয়টি

উত্তর: (খ) চারটি

৭৭। সম্মিলিত জাতিপুঞ্জের একটি আন্তঃসরকারি সংগঠনের নাম হল-

(ক) WHO

(খ) CITU

(গ) NATO

(ঘ) SEATO

উত্তর: (ক) WHO

৭৮। বিশ্ব স্বাস্থ্য সভা, কার্যনির্বাহী পরিষদ, সচিবালয় এই তিনটি অঙ্গ নিয়ে কোন্ সংস্থা গঠিত?

(ক) ইউনেস্কো

(খ) ইউনিসেফ

(গ) হু

(ঘ) ওয়ার্ল্ড ব্যাংক

উত্তর: (গ) হু

৭৯। প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়-

(ক) ৭ এপ্রিল

(গ) ১০ ডিসেম্বর

উত্তর: (ক) ৭ এপ্রিল

৮০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়-

(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে ১৪ নভেম্বর

(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে ৭ এপ্রিল

(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ২২ জুলাই

(ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে ২৪ অক্টোবর

উত্তর: (খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে ৭ এপ্রিল

৮১। WHO -এর পুরো নাম কী?

(ক) Women Health Organization

(খ) Worker Health Organization

(গ) World Health Organization

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (গ) World Health Organization

৮২। WHO -এর সংবিধান স্বাক্ষরিত হয়-

(ক) ১৯৪৮-এর ৭ এপ্রিল

(খ) ১৯৪৬-এর ২২ জুলাই

(গ) ১৯৪৫-এর ২৪ অক্টোবর

(ঘ) ১৯৪৮-এর ১০ ডিসেম্বর

উত্তর: (খ) ১৯৪৬-এর ২২ জুলাই

৮৩। WHO-এর সংবিধানে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল?

(ক) ৫১টি

(খ) ৫৩টি

(গ) ৫৫টি

(ঘ) ৫০টি

উত্তর: (ক) ৫১টি

৮৪। WHO জাতিপুঞ্জের কোন্ অঙ্গের বিশেষজ্ঞ সংস্থা?

(ক) নিরাপত্তা পরিষদ

(খ) বিশ্বব্যাংক

(গ) সাধারণ সভা

(ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

উত্তর: (ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

৮৫। সূচনালগ্নে WHO-এর সদস্যসংখ্যা ছিল-

(ক) ৫০টি

(খ) ৫১টি

(গ) ৫৩টি

(ঘ) ৫৫টি

উত্তর: (ঘ) ৫৫টি

৮৬। ‘হু’-এর আঞ্চলিক অফিসের সংখ্যা-

(ক) ৬টি

(খ) ৭টি

(গ) ৪টি

(ঘ) ১০টি

উত্তর: (ক) ৬টি

৮৭। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হল-

(ক) সকল রাষ্ট্রকে একত্রিত করা

(খ) রাষ্ট্রগুলির সার্বভৌমিকতা বৃদ্ধি করা

(গ) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে বৃদ্ধি করা

(ঘ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা

উত্তর: (ঘ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা

৮৮। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে-

(ক) ২ নং ধারায়

(খ) ১ নং ধারায়

(গ) ৪ নং ধারায়

(ঘ) ৩ নং ধারায়

উত্তর: (ক) ২ নং ধারায়

৮৯। জাতিপুঞ্জের সকল সদস্যরাষ্ট্রের সার্বভৌম সমানাধিকার উল্লিখিত রয়েছে সনদের-

(ক) ১নং ধারায়

(খ) ২ নং ধারায়

(গ) ৯৯ নং ধারায়

(ঘ) প্রস্তাবনায়

উত্তর: (খ) ২ নং ধারায়

৯০। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ২নং ধারায় কটি নীতি অনুসরণের কথা বলা হয়েছে-

(ক) ৫টি

(খ) ৬টি

(গ) ৭টি

(ঘ) ৮টি

উত্তর: (গ) ৭টি

৯১। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের জন্য –

(ক) আবশ্যিক

(খ) আবশ্যিক নয়

(গ) বাধ্যতামূলক

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (খ) আবশ্যিক নয়

৯২। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু-

(ক) সার্বভৌম রাষ্ট্র

(খ) ব্যক্তি

(গ) আঞ্চলিক গোষ্ঠী

(ঘ) সেবা প্রতিষ্ঠানসমূহ

উত্তর: (ক) সার্বভৌম রাষ্ট্র

৯৩। জাতিপুঞ্জের সদস্যরাষ্ট্রগুলি পরস্পরের উপর-

(ক) বলপ্রয়োগ করবে না

(খ) সার্বভৌমত্ব স্বীকার করবে না

(গ) ভৌগোলিক অখণ্ডতা স্বীকার করবে না

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (ক) বলপ্রয়োগ করবে না

৯৪। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না-এটি তার গুরুত্বপূর্ণ-

(ক) ধারা

(খ) লক্ষ্য

(গ) উদ্দেশ্য

(ঘ) নীতি

উত্তর: (ঘ) নীতি

৯৫। সম্মিলিত জাতিপুঞ্জের কত নং অধ্যায়ে অঙ্গগুলির কথা বলা হয়েছে-

(ক) ১ নং অধ্যায়ে

(খ) ২ নং অধ্যায়ে

(গ) ৩ নং অধ্যায়ে

(ঘ) ৪নং অধ্যায়ে

উত্তর: (গ) ৩নং অধ্যায়ে

৯৬। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা হল-

(ক) ১৯১

(খ) ১৯২

(গ) ২০৪

(ঘ) ১৯৩

উত্তর: (ঘ) ১৯৩

৯৭। ভারত জাতিপুঞ্জের সদস্য হয়-

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে

৯৮। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থার সংখ্যা-

(ক) ৬টি

(খ) ৩টি

(গ) ৫টি

(ঘ) ৭টি

উত্তর: (ক) ৬টি

৯৯। সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্যরাষ্ট্র সাধারণ সভার-

(ক) সদস্য

(খ) সদস্য নয়

(গ) অধ্যক্ষ

(ঘ) সভাপতি

উত্তর: (ক) সদস্য

১০০। শান্তিপূর্ণ বিরোধের নিস্পত্তি সম্মিলিত জাতিপুঞ্জের কত নং অধ্যায়ে রয়েছে-

(ক) ৭ নং অধ্যায়ে

(খ) ৬ নং অধ্যায়ে

(গ) ৫ নং অধ্যায়ে

(ঘ) ৮ নং অধ্যায়ে

উত্তর: (খ) ৬ নং অধ্যায়ে

১০১। সাধারণ সভার বর্তমান সদস্যসংখ্যা হল-

(ক) ৫০

(খ) ১০০

(গ) ১৯৩

(ঘ) ২০০

উত্তর: (গ) ১৯৩

১০২। জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী সদস্যরাষ্ট্র হল-

(ক) পাকিস্তান

(খ) প্যালেস্তাইন

(গ) দক্ষিণ সুদান

(ঘ) উত্তর কোরিয়া

উত্তর: (গ) দক্ষিণ সুদান

১০৩। জাতিপুঞ্জে প্যালেস্তাইন ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ (Observer State)-এর মর্যাদা পায়-

(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৯০ খ্রিস্টাব্দে

(গ) ২০০০ সালে

(ঘ) ২০১২ সালে

উত্তর: (ঘ) ২০১২ সালে

১০৪। সম্মিলিত জাতিপুঞ্জের কত নং অধ্যায়ে সাধারণ সভার কথা বলা হয়েছে-

(ক) ২ নং অধ্যায়ে

(খ) ৩ নং অধ্যায়ে

(গ) ৪ নং অধ্যায়ে

(ঘ) ৬ নং অধ্যায়ে

উত্তর: (গ) ৪ নং অধ্যায়ে

১০৫। সাধারণ সভার গঠন ও কার্যাবলি সম্পর্কিত বিধিবিধান উল্লিখিত আছে জাতিপুঞ্জের সনদের কত নং ধারায়-

(ক) ৯-১২ নং ধারায়

(খ) ৫-৯ নং অধ্যায়ে

(গ) ১১-১৫ নং ধারায়

(ঘ) ১০-১৮ ধারায়

উত্তর: (ক) ৯-১২ নং ধারায়

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় mcq

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান নতুন সিলেবাস তৃতীয় সেমিস্টার

ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় 2 প্রশ্ন উত্তর

WBCHSE Class 12 Political Science New syllabus in bengali west bengal board

Class 12 3rd semester Political Science New syllabus WB

দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার, দ্বিতীয় অধ্যায়, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ দ্বিতীয় অধ্যায়, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ MCQ প্রশ্ন উত্তর | Class 12, 3rd semester, Antorjartik Songothon O Protisthan

কৌশিক চক্রবর্তী (Koushik Chakraborty) ✓
👨🏫 রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক (Political Science) • WBCHSE HS ⭐ ১০+ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা
কৌশিক চক্রবর্তী (Koushik Chakraborty)
🎓 M.A. (Political Science), B.Ed., WBSET Qualified
কৌশিক চক্রবর্তী একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিষয়ের একজন অভিজ্ঞ শিক্ষক। ভারতের সংবিধান, আন্তর্জাতিক সম্পর্ক ও সেমিস্টার ১–৪ এর প্রশ্নোত্তর ও সাজেশন তিনি সহজ বাংলায় প্রস্তুত করেন।

💬 কোনো প্রশ্ন বা বিশেষ অধ্যায়ের PDF লাগবে? নিচে কমেন্ট করো (Ask a Doubt)

এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো বিষয়ের সাজেশন ও PDF নোটস লাগলে নিচে বাংলা বা ইংরেজিতে কমেন্ট করে জানাও, আমাদের শিক্ষক টিম দ্রুত উত্তর দেবে!