দ্বাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা তৃতীয় সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় জীব বৈচিত্র্য প্রশ্ন উত্তর | Class 12, 3rd semester Environmental Science (ENVS), Unit – 2
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীব বৈচিত্র্য নিয়ে। আশাকরি তোমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এই জীব বৈচিত্র্য অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে দ্বাদশ শ্রেণীর, তৃতীয় সেমিস্টারের পরিবেশ বিদ্যা বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীব বৈচিত্র্য এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। Class 12 Semester 3 Environmental Science (ENVS) Unit – 2 MCQ Question Answer WBCHSE, এর পরেও তোমাদের এই জীব বৈচিত্র্য অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । WBBSE এবং WBCHSE এর সকল বিষয় যেমন Bengali, English, History, Geography, Mathematics, Physical Science, Life Science, Environmental Science (ENVS), Philosophy, Education, Nutrition, Environmental Science, Sanskrit এর সহজ সমাধান ও সাজেশন এই ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি তে তোমরা পেয়ে যাবে।
দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় “জীব বৈচিত্র্য” mcq (WBCHSE Class 12 3rd Semester Envs MCQ)
১. বর্তমানে পৃথিবীতে সংরক্ষিত জীবমন্ডলের সংখ্যা কত?
(ক) ৩,০০০ টি
(খ) ৩০৩ টি
(গ) ৩০০ টি
(ঘ) ৩৩০ টি
সঠিক উত্তর: (খ) ৩০৩ টি
২. ‘Biodiversity’ শব্দটির অর্থ কী?
(ক) বাস্তুতন্ত্র
(খ) পরিবেশ
(গ) জীববৈচিত্র্য
(ঘ) জীবজগৎ
সঠিক উত্তর: (গ) জীববৈচিত্র্য
৩. কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় অবস্থিত সকল প্রজাতির জীবের সামগ্রিক যোগফলই হল জীববৈচিত্র্য—এটি কে বলেছিলেন?
(ক) হ্যামিলটন
(খ) ম্যাকেঞ্জি
(গ) থমাস লভেজয়
(ঘ) রেমন্ড ড্যাসম্যান
সঠিক উত্তর: (গ) থমাস লভেজয়
৪. ১৯৯২ সালের Earth Summit কোন শহরে অনুষ্ঠিত হয়?
(ক) ভিয়েনা
(খ) রিও-ডি-জেনিরো
(গ) জোহানেসবার্গ
(ঘ) নিউ ইয়র্ক
সঠিক উত্তর: (খ) রিও-ডি-জেনিরো
৫. কত সালে প্রথম ‘জীববৈচিত্র্য’ শব্দটি ব্যবহৃত হয়?
(ক) ১৯৮৫ সালে
(খ) ১৯৮০ সালে
(গ) ১৯৯৫ সালে
(ঘ) ১৯৭০ সালে
সঠিক উত্তর: (ক) ১৯৮৫ সালে
৬. ‘Convention on Biological Diversity’ শীর্ষক সমাবেশটি কত সালে অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৯০
(খ) ১৯৮০
(গ) ১৯৯২
(ঘ) ১৯৮৫
সঠিক উত্তর: (গ) ১৯৯২
৭. ১৯৯২ সালে অনুষ্ঠিত Earth Summit-এ গৃহীত কর্মসূচি কী নামে পরিচিত?
(ক) Summit 21
(খ) Rio+20
(গ) Agenda 21
(ঘ) Agenda 24
সঠিক উত্তর: (গ) Agenda 21
৮. Natural Forum on Biological Diversity-র আলোচনা সভায় কে প্রথম ‘জীববৈচিত্র্য’ শব্দটি ব্যবহার করেন?
(ক) ই ও উইলসন
(খ) থমাস লভেজয়
(গ) রিক্লেফস ও মিলার
(ঘ) ওয়াল্টার জি রোজেন
সঠিক উত্তর: (ঘ) ওয়াল্টার জি রোজেন
৯. জীববৈচিত্র্য বিষয়ক সমাবেশ (১৯৯২) কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) রিও-ডি-জেনিরো
(খ) ভিয়েনা
(গ) জার্মানি
(ঘ) রাশিয়া
সঠিক উত্তর: (ক) রিও-ডি-জেনিরো
১০. ১৯৯২ সালে রিও-ডি-জেনিরো শহরে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এই সম্মেলনটি কোন দেশে হয়?
(ক) কানাডা
(খ) ব্রিটেন
(গ) ব্রাজিল
(ঘ) ভারত
সঠিক উত্তর: (গ) ব্রাজিল
১১. জীববৈচিত্র্য শব্দের আবিষ্কর্তা কাকে বলা হয়?
(ক) ই ও উইলসন
(খ) ওয়াল্টার জি রোজেন
(গ) রেমন্ড ড্যাসম্যান
(ঘ) হ্যামিলটন
সঠিক উত্তর: (খ) ওয়াল্টার জি রোজেন
১২. ‘Bios’ শব্দের অর্থ কী?
(ক) পার্থক্য
(খ) প্রাণ
(গ) জীবগোষ্ঠী
(ঘ) বৈচিত্র্য
সঠিক উত্তর: (খ) প্রাণ
১৩. কোন সংস্থার সংজ্ঞানুযায়ী, জীববৈচিত্র্য হল কোনো অঞ্চলের সমগ্র জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্র?
(ক) WWF
(খ) ICBP
(গ) UNEP
(ঘ) Keystone Centre
সঠিক উত্তর: (গ) UNEP
১৪. জীববৈচিত্র্য শব্দটি পুস্তকের মধ্যে প্রথম কত সালে উল্লিখিত হয়?
(ক) ১৯৮০ সালে
(খ) ১৯৮৫ সালে
(গ) ১৯৮৮ সালে
(ঘ) ১৯৮৯ সালে
সঠিক উত্তর: (গ) ১৯৮৮ সালে
১৫. কত সালে জাতীয় জীববৈচিত্র্য আইন চালু হয়?
(ক) ২০০০
(খ) ২০০২
(গ) ২০২০
(ঘ) ২০১০
সঠিক উত্তর: (খ) ২০০২
১৬. WWF-এর প্রতীকে কোন প্রাণীর ছবি থাকে?
(ক) বাঘ
(খ) হরিণ
(গ) কুকুর
(ঘ) পান্ডা
সঠিক উত্তর: (ঘ) পান্ডা
১৭. রাষ্ট্রপুঞ্জ কোন সালকে ‘জীববৈচিত্র্য বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে?
(ক) ২০০২
(খ) ২০২০
(গ) ২০০১
(ঘ) ২০১০
সঠিক উত্তর: (ঘ) ২০১০
১৮. কে জীবজগতে নানা শ্রেণির জীবের অস্তিত্ব প্রমাণ করেন?
(ক) ডারউইন
(খ) অ্যারিস্টটল
(গ) লিনিয়াস
(ঘ) ল্যামার্ক
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল
১৯. প্রাণীদের মধ্যে বৃহৎ জীবগোষ্ঠী কোনটি?
(ক) মোলাস্কা
(খ) আর্থ্রোপোডা
(গ) কর্ডাটা
(ঘ) অ্যানেলিডা
সঠিক উত্তর: (খ) আর্থ্রোপোডা
২০. ভারতের মোট স্থলভাগের কত শতাংশ স্থান জুড়ে সংরক্ষিত অঞ্চল অবস্থিত?
(ক) ২.৫%
(খ) ৪.৭%
(গ) ৬.২%
(ঘ) ৮.১%
সঠিক উত্তর: (খ) ৪.৭%
২১. IUCN-এর পুরো নাম কী?
(ক) International Union for Conservation of Nature and Natural Resources
(খ) International Union for Climate and Nature
(গ) Indian Union for Conservation of Nature
(ঘ) International Unit for Conservation and Nature
সঠিক উত্তর: (ক) International Union for Conservation of Nature and Natural Resources
২২. কোন বিজ্ঞানী উদ্ভিদ ও প্রাণীদের জ্ঞাত প্রজাতির সংখ্যা অনুযায়ী রিপোর্ট তৈরি করেন?
(ক) থমাস লভেজয়
(খ) ই ও উইলসন
(গ) আর্থার ডি চ্যাপম্যান
(ঘ) ওয়াল্টার জি রোজেন
সঠিক উত্তর: (গ) আর্থার ডি চ্যাপম্যান
২৩. ভারতের মোট ন্যাশনাল পার্কের সংখ্যা কত?
(ক) ৩৫ টি
(খ) ৪৭ টি
(গ) ৫৮ টি
(ঘ) ৬৪ টি
সঠিক উত্তর: (খ) ৪৭ টি
২৪. Phintella handersoni কোন প্রাণী?
(ক) সাপ
(খ) মাকড়সা
(গ) ব্যাঙ
(ঘ) পাখি
সঠিক উত্তর: (খ) মাকড়সা
২৫. কোন উদ্ভিদের প্রজাতি সংখ্যা সবচেয়ে কম?
(ক) ফার্ন
(খ) ব্যক্তবীজী উদ্ভিদ
(গ) ফুলগাছ
(ঘ) শৈবাল
সঠিক উত্তর: (খ) ব্যক্তবীজী উদ্ভিদ
২৬. MABP-র পুরো নাম কী?
(ক) Man and Biodiversity Programme
(খ) Man and the Biosphere Programme
(গ) Marine and Biosphere Programme
(ঘ) Man and Biological Protection
সঠিক উত্তর: (খ) Man and the Biosphere Programme
২৭. কত সালে Mouse Lemur প্রজাতিটি আবিষ্কৃত হয়েছে?
(ক) ২০১৫
(খ) ২০১৮
(গ) ২০২০
(ঘ) ২০২২
সঠিক উত্তর: (গ) ২০২০
২৮. বিশ্বের বৃহত্তম বীজ ব্যাংকটি কোথায় অবস্থিত?
(ক) লন্ডন
(খ) স্ভালবার্ড
(গ) ক্যালিফোর্নিয়া
(ঘ) সিডনি
সঠিক উত্তর: (খ) স্ভালবার্ড
২৯. কত সালে MABP পরিকল্পনা গ্রহণ করা হয়?
(ক) ১৯৬৫
(খ) ১৯৭১
(গ) ১৯৮০
(ঘ) ১৯৯০
সঠিক উত্তর: (খ) ১৯৭১
৩০. Cymbidium lancifolium কোথায় পাওয়া গেছে?
(ক) তামিলনাড়ু
(খ) কেরালা
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) হিমাচল প্রদেশ
সঠিক উত্তর: (ক) তামিলনাড়ু
৩১. সমগ্র বিশ্বে প্রায় কত প্রজাতির উদ্ভিদ সংরক্ষিত করা হয়েছে?
(ক) ৫০০,০০০
(খ) ১ মিলিয়ন
(গ) ২ মিলিয়ন
(ঘ) ৩ মিলিয়ন
সঠিক উত্তর: (খ) ১ মিলিয়ন
৩২. Cymbidium lancifolium-এর রং কী?
(ক) লাল
(খ) হলুদ
(গ) নীল
(ঘ) সবুজ
সঠিক উত্তর: (গ) নীল
৩৩. কোন দশককে United Nations Decade on Biodiversity হিসেবে পালন করা হয়েছে?
(ক) ২০০১-২০১০
(খ) ২০১১-২০২০
(গ) ২০২১-২০৩০
(ঘ) ১৯৯১-২০০০
সঠিক উত্তর: (খ) ২০১১-২০২০
৩৪. অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি প্রজাতির সংখ্যা কোনটির?
(ক) মোলাস্কা
(খ) পতঙ্গ
(গ) অ্যানেলিডা
(ঘ) নেমাটোডা
সঠিক উত্তর: (খ) পতঙ্গ
৩৫. UNESCO-র পুরো নাম হলো-
(ক) United Nations Educational, Scientific and Cultural Organization
(খ) United Nations Environmental and Social Council
(গ) United Nations Economic and Scientific Organization
(ঘ) United Nations Educational and Conservation Organization
সঠিক উত্তর: (ক) United Nations Educational, Scientific and Cultural Organization
৩৬. অক্টোবর মাসের কোন সপ্তাহকে ভারতে জীববৈচিত্র্য সপ্তাহ (Wildlife Week) রূপে পালন করা হয়?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (ক) প্রথম
৩৭. সমগ্র জীবপ্রজাতির মধ্যে সর্বনিম্ন প্রজাতি সংখ্যা দেখা যায় কোনটির মধ্যে?
(ক) অমেরুদন্ডী প্রাণী
(খ) উদ্ভিদ
(গ) মেরুদন্ডী প্রাণী
(ঘ) শৈবাল
সঠিক উত্তর: (গ) মেরুদন্ডী প্রাণী
৩৮. MABP প্রথম পদক্ষেপ নেয় কোন সালে?
(ক) ১৯৬৫
(খ) ১৯৭১
(গ) ১৯৭৭
(ঘ) ১৯৮৫
সঠিক উত্তর: (গ) ১৯৭৭
৩৯. মাদাগাস্কারের বৃষ্টি অরণ্যে আবিষ্কৃত জীবটি হলো-
(ক) Mouse Lemur
(খ) Pygmy Chameleon
(গ) Fossa
(ঘ) Aye-Aye
সঠিক উত্তর: (ক) Mouse Lemur
৪০. ভারতের স্থলভাগে অবস্থিত মোট সংরক্ষিত অঞ্চলের সংখ্যা কত?
(ক) ৪৫০
(খ) ৫৮১
(গ) ৬২০
(ঘ) ৭০০
সঠিক উত্তর: (খ) ৫৮১
৪১. ১৯৯২ সালের Earth Summit কোন মাসে অনুষ্ঠিত হয়?
(ক) মার্চ
(খ) জুন
(গ) সেপ্টেম্বর
(ঘ) ডিসেম্বর
সঠিক উত্তর: (খ) জুন
৪২. লিলিপুটিয়ান ব্যাং-এর দৈর্ঘ্য প্রায় কত?
(ক) ৫ মিমি
(খ) ১০ মিমি
(গ) ১৫ মিমি
(ঘ) ২০ মিমি
সঠিক উত্তর: (খ) ১০ মিমি
৪৩. ভারতে অভয়ারণ্যের সংখ্যা কত?
(ক) ৪৫০
(খ) ৪৯২
(গ) ৫২৫
(ঘ) ৫৫০
সঠিক উত্তর: (খ) ৪৯২
৪৪. বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন হল-
(ক) Climate Summit
(খ) Earth Summit
(গ) Biodiversity Summit
(ঘ) Rio+20
সঠিক উত্তর: (খ) Earth Summit
৪৫. Cymbidium lancifolium হল একপ্রকার-
(ক) প্রজাপতি
(খ) অর্কিড উদ্ভিদ
(গ) মাছ
(ঘ) পাখি
সঠিক উত্তর: (খ) অর্কিড উদ্ভিদ
৪৬. সমগ্র বিশ্বের জীবপ্রজাতির কত শতাংশ ভারতে বসবাস করে?
(ক) ৫.২%
(খ) ৭.৮%
(গ) ১০.৫%
(ঘ) ১২.৩%
সঠিক উত্তর: (খ) ৭.৮%
৪৭. কোনটি বৃহৎ উদ্ভিদ জীবগোষ্ঠী?
(ক) ব্রায়োফাইটা
(খ) প্টেরিডোফাইটা
(গ) অ্যানজিওস্পার্ম
(ঘ) জিমনোস্পার্ম
সঠিক উত্তর: (গ) অ্যানজিওস্পার্ম
৪৮. নীচের কোনটির সঙ্গে ‘নবধান্য’ কর্মসূচি যুক্ত?
(ক) পাট
(খ) চাল
(গ) আম
(ঘ) নিম
সঠিক উত্তর: (খ) চাল
৪৯. কোন দশকে United Nations Decade on Biodiversity হয়েছিল?
(ক) ২০০১-২০১০
(খ) ২০১১-২০২০
(গ) ১৯৯১-২০০০
(ঘ) ২০০৬-২০১৫
সঠিক উত্তর: (খ) ২০১১-২০২০
৫০. ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয়-
(ক) ১৯৭২ সালে
(খ) ১৯৭৮ সালে
(গ) ১৯৯৩ সালে
(ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর: (ঘ) ২০০২ সালে
৫১. মহারাষ্ট্রের পশ্চিমঘাট অঞ্চলে ‘নবধান্য’ কর্মসূচিতে কত রকমের ধান চিহ্নিত করা হয়?
(ক) ৫০
(খ) ১০০
(গ) ১৫০
(ঘ) ২০০
সঠিক উত্তর: (গ) ১৫০
৫২. UN কোন বছরকে জীববৈচিত্র্যের বর্ষ হিসেবে ঘোষণা করে?
(ক) ২০২০
(খ) ২০০৫
(গ) ২০০৭
(ঘ) ২০১০
সঠিক উত্তর: (ঘ) ২০১০
৫৩. কোন সালে ভারতে ন্যাশনাল বায়োডাইভারসিটি অথরিটি স্থাপিত হয়?
(ক) ২০০৩ সালে
(খ) ১৯৮১ সালে
(গ) ১৯৯২ সালে
(ঘ) ১৯৭২ সালে
সঠিক উত্তর: (ক) ২০০৩ সালে
৫৪. শ্যামা পূজায় প্রধান কোন ফুল ব্যবহৃত হয়?
(ক) জবা
(খ) নীলকণ্ঠ
(গ) শিউলি
(ঘ) টগর
সঠিক উত্তর: (ক) জবা
৫৫. কাকে ‘পৃথিবীর কিডনি’ বলা হয়?
(ক) জলাভূমি
(খ) অরণ্যভূমি
(গ) মরুভূমি
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক) জলাভূমি

45.No question answer is A not B please correct that answer…
B option is correct Cymbidium lancifolium (সিম্বিডিয়াম ল্যান্সিফোলিয়াম) হলো Orchidaceae পরিবারের একটি প্রজাতি, যা গ্রীষ্মমন্ডলীয় ও উপক্রান্তীয় এশিয়া, বিশেষ করে ভারত, ভুটান এবং পূর্ব হিমালয়ের স্থানীয় একটি বিরল স্থলজ অর্কিড।